অপরাধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ,ঘাতক বিরেল চাকমা আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে স্বামী খুন ও স্ত্রীর ওপর ধর্ষণের ঘটনায় ঘাতক বিরেল চাকমাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের উত্তরন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জন চাকমা ও ঘাতক বিরেল চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দাও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে উত্তরণ আবাসিক এলাকায় বসবাস করছিলেন ৫৫ বছর বয়সী বিরেল চাকমা। কক্সবাজারের একজনের কাছে পাওনা টাকা আদায়ের জন্য রঞ্জন চাকমা ও তার স্ত্রী বিরেল চাকমার বাড়িতে যান।

রঞ্জন চাকমার স্ত্রীকে ঘর থেকে বের হতে বলায় বিরেল চাকমা ও রঞ্জন চাকমার মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায় বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জনের মাথায় আঘাত করে হত্যা করেন এবং তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে নিহতের স্ত্রী কৌশলে বাইরে গিয়ে স্থানীয়দের খবর দেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিরেল চাকমাকে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে।

মতামত দিন