অপরাধ
ছবি: সংগৃহীত

বাবাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলী ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিখোঁজ হন। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে তার মরদেহ গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের মামলায় বাদী রেজাউল করিম লাবু। তদন্ত শেষে পুলিশ রেজাউল করিম লাবু, তার সৎমা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আর বেগমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান রায় ঘোষণা করেন। আদালত মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দেন।একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডও দিয়েছেন।

অপর দুই আসামিকে আদালত তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

সলঙ্গা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, তদন্তকালে রেজাউল করিম লাবু ও তার সৎমা রেনুকা বেগম ঘটনার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন