ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনের অবরোধের সমন্বয়ক গ্রেপ্তার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন।
চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়া শনিবার সংবাদ সম্মেলনে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধের ঘোষণা দেন।
প্রশাসন সাধারণ জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, এবং মহাসড়কে নামানো হয়েছে এবিসি তিনটি কামান ও একটি জল কামান।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল কালবেলা বলেন, ভোগান্তি লাঘবে প্রশাসন সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে। ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে চারজন ম্যাজিস্ট্রেট এবং বাইরে থেকে আসা সেনাবাহিনী, র্যাব ও পুলিশের হাজারখানেক সদস্য টহল দেবে। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে মধ্যরাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
মতামত দিন