অপরাধ
ছবি: সংগৃহীত

সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলাম গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানী থেকে সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত প্রায় ২টার দিকে ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে। মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

তিনি আরও বলেন, “আমরা রিকুইজিশন পাওয়ার পর গত রাতে তাকে গ্রেপ্তার করেছি।”

মতামত দিন