অপরাধ
ছবি: সংগৃহীত

ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে রাজধানীতে নতুন অনলাইন প্রতারণা, ভুক্তভোগীর জিডি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে নতুন কৌশলের অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মো. ইয়াকুব আলী (২৮), পিতা আবু হানিফ, ঠিকানা বাংলামোটর, ঢাকা। এ ঘটনায় তিনি গত ১০ সেপ্টেম্বর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৭০২) করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, ভারতের দুটি মোবাইল নম্বর— +৯১৮৭৬৯২২৬২২৮ ও +৯১৯৮৬১৬১৪১৮২ থেকে তাকে একাধিকবার ফোন করা হয়। কল ধরার পরপরই হঠাৎ ভিডিও কল চালু হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য তার মুখ দৃশ্যমান হলেও, প্রতারকরা সেটি রেকর্ড করে পরবর্তীতে ডিপফেক প্রযুক্তি ও ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভুয়া অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে।

পরে প্রতারক চক্র এসব জাল কনটেন্ট দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং অর্থ দাবি করে। এমন পরিস্থিতিতে তিনি পুলিশের সহযোগিতা চেয়ে থানায় জিডি করেন।

আইটি বিশেষজ্ঞ ও পুলিশ জানায়,

  • অচেনা নাম্বার থেকে ভিডিও কল রিসিভ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • প্রতারকদের ভয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে বলা হয়েছে।

  • ভুক্তভোগীদের কাছে থাকা প্রমাণ (কল লিস্ট, স্ক্রিনশট, ভিডিও) সংরক্ষণ করে দ্রুত থানায় জিডি করতে হবে।

  • প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা এখন ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণা করছে। তাই সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতা অবলম্বন করাই প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

মতামত দিন