অপরাধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে পুলিশকে লক্ষ্য করে গুলি, তিন সদস্য আহত।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীতে টহলের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে  এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প ব্রিজের পাশে পুলিশ একটি সন্দেহভাজন সশস্ত্র দলে ধাওয়া দিলে দুর্বৃত্তরা পুলিশের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও প্রতিরোধ চালায়।

আহতদের মধ্যে রয়েছেন মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। আহত অন্য পুলিশ সদস্যের নাম নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের সহায়তায় আহতরা প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ওসি মঞ্জুরুল হক বলেন, এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে চিরুনি অভিযান চালানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।

মতামত দিন