অপরাধ
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনের প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি হলের নিজ রুমমেট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলামকে ছুরিকাঘাত করেছেন।

বর্তমানে আহত রবিউল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে রুমে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত মারামারিতে পরিণত হয়। ৪৬২ নম্বর কক্ষে আহত অবস্থায় রবিউল বের হলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ, যাকে ‘জ্বালাময়ী জালাল’ বলা হয়, রুমমেটকে কুপিয়ে জখম করেছেন। ঘটনার পর জালাল রুমের মধ্যে আটকে রাখেন আহত শিক্ষার্থীকে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে হস্তান্তর করা হয়। পাল্টা আঘাতের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় মুহসিন হলে মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন।

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, হলের প্রভোস্ট, দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা অভিযুক্তকে থানায় নিয়ে গেছেন। ঘটনায় মামলা করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া প্রযোজ্য আইন অনুযায়ী চলবে। প্রক্টর আশ্বাস দিয়েছেন, হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে এবং বিশ্ববিদ্যালয় জালালকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করবে।

প্রক্টরের আশ্বাস সত্ত্বেও মুহসিন হলে উত্তেজনা কমেনি। শিক্ষার্থীরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত |  প্রথম আলো

মতামত দিন