সুনামগঞ্জে বালু-পাথর উত্তোলনে কড়া সতর্কবার্তা জেলা প্রশাসনের।
সিলেটের সাদাপাথর লুটের ঘটনার প্রেক্ষাপটে সুনামগঞ্জে অবৈধভাবে বালু বা পাথর উত্তোলনের কোনো উদ্যোগ না নিতে কঠোরভাবে সতর্ক করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেটের সাম্প্রতিক ঘটনায় প্ররোচিত হয়ে কিছু মহল সুনামগঞ্জে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা চালাচ্ছে। অথচ ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুসারে এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যদি অবৈধভাবে বালু তুলতে বা পরিবহন করতে চেষ্টা করে, স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকার নিরাপত্তা ও নদীভিত্তিক পর্যটনকেন্দ্রের সৌন্দর্য রক্ষায় বিজিবিও নজরদারি জোরদার করেছে। ইতোমধ্যে যাদুকাটা ও সুরমা নদীতে অভিযান চালিয়েছে বাহিনীটি।
মতামত দিন