অপরাধ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চালককে হত্যা, গাড়ি ছিনতাই।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করে তার গাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটে সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয়রা নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে চালক মো. রফিকুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলাম (৫৫) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ফজল হক মিয়ার ছেলে। তাঁর পরিবারের বরাত দিয়ে জানা যায়, সোমবার দুপুরের খাবার খেয়ে রফিকুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও তাঁকে যোগাযোগ করতে পারেননি।

মৌসুমী বেগম নামের এক আত্মীয় জানায়, মরদেহের গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে  আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

চরজব্বার থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, প্রাথমিক তদন্তে এটি হত্যা মামলা মনে হচ্ছে। মরদেহে গলায় দড়ির দাগ, বাম হাতের আঙুল থেঁতলানো, পিঠে জখম ও নাক-মুখে কিছু বসানো চিহ্ন দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তে জানা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা উপস্থিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন