অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শান্ত আহমেদ বাবু ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। তিনি শনির আখড়ার মৃধাবাড়ীতে  পরিবারের সঙ্গে থাকতেন এবং একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পরিবারের সদস্যরা জানান, শান্তর ছোট ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল যুবক। বিষয়টি জানতে পেরে শান্তসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে হঠাৎ প্রায় ২০-৩০ জন তাদের ঘিরে ধরে আক্রমণ চালায়। এতে শান্তর গলায় ছুরিকাঘাত করা হয় এবং শরীফ নামের আরেকজন মারাত্মক আহত হন।

আহত দুজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হলে শান্তকে মৃত ঘোষণা করা হয়। শরীফ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। স্বজনরা হামলাকারীদের মধ্যে কোরবান, হাসান, হোসেন ও জনি নামের কয়েকজনকে শনাক্ত করেছেন বলে দাবি করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন