অপরাধ
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ মাদক পাওয়া যায়।

সংস্থাটির উপপরিচালক সোনিয়া আক্তারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে  উক্ত ফ্লাইটের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়। বিমানের বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর যাত্রীর পরিচয় নিশ্চিত করে গোয়েন্দারা তাকে তল্লাশির আওতায় নেন।

এরপর নিয়মিত প্রক্রিয়ায় ইমিগ্রেশন শেষ করে যাত্রীর লাগেজ স্ক্যান করা হয়। তল্লাশির সময় প্লাস্টিকের তিনটি জার থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটগুলোতে কোকেন থাকার বিষয়টি প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয়।

উদ্ধারকৃত মাদকের ওজন ৮ দশমিক ৬৬ কেজি,যার আনুমানিক বাজারমূল্য ১৩০ কোটি টাকা।ঘটনাস্থলে বিমানবন্দর থানা পুলিশের কর্মকর্তা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

কাস্টমস গোয়েন্দা বিভাগ জানায়, আটক যাত্রীকে মাদকসহ হেফাজতে নেওয়া হয়েছে এবং চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।

মতামত দিন