অপরাধ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁপাড়ায় রোববার (২৪ আগস্ট) রাতে এক ব্যক্তির স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামী পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে ধরা পড়ে।

নিহত গৃহবধূ রঞ্জনা খাতুন (৩৮) ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী। অভিযুক্ত স্বামী ইব্রাহিম কান্দাপাড়া খাঁপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে রঞ্জনা খাতুনকে কোপাতে থাকলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পরিদর্শক আরও জানান, নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন