কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন।
নিজেস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি।
সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।
তিনি জানান, মামলার বিভিন্ন দিক যাচাই ও বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় বরিশাল মহানগর পুলিশও অভিযানে সহযোগিতা করে। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদি সামাজিক মাধ্যমে সক্রিয় কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে আগত সিআইডি সদস্যরা স্থানীয় পুলিশের সহায়তায় তাকে আটক করে নিয়ে গেছেন।


মতামত দিন