অপরাধ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত সাব্বির হত্যাকাণ্ডের মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এই রায় ঘোষণা করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২, বিচারক কানিজ ফাতেমা, রোববার (২৪ আগস্ট) সকালে।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন ওয়াজ আলী, তার ছেলে সেলিম রেজা, কুন্নু, হামিদ, আরশেদ আলী, আব্দুস সামাদ ও ইদ্রিস আলী।

মামলার প্রসিকিউটর গোলাম সারোয়ার খান জানিয়েছেন,২০১২ সালের ২৩ আগস্ট সাব্বিরের পূর্ব শত্রুতির জের ধরে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামলা চালানো হয়। সাব্বিরের চিৎকারে তার ছেলে, ভাই ও প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদের উপরও আক্রমণ চালানো হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে  সাব্বির মারা যান।

সেই দিনই থানায় মোট ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাত আসামিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও শুনানির পর আদালত আজ এ রায় প্রদান করেছে।

মতামত দিন