কেরানীগঞ্জে নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার,এখানো পরিচয় শনাক্ত হয়নি।
শনিবার (২৩ আগস্ট) কেরানীগঞ্জের মীরের বাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে উদ্ধার করা হয় আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী ও তার পাঁচ বছর বয়সি শিশুকে।
পরে সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাট এলাকা থেকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়—৩০ বছর বয়সি এক নারী ও ৩৫ বছর বয়সি এক পুরুষ। এই দুইজনের মধ্যে এক হাতে একে অপরের হাত বাঁধা ছিল।
নৌ-পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার হওয়ার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যদিও পরিচয় নিশ্চিত করা যায়নি, পুলিশের ধারণা চারজনকেই হত্যা করা হয়েছে।

মতামত দিন