অপরাধ
ছবি: সংগৃহীত

ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি, মামলা দায়ের।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সেতুর নিরাপত্তা কর্মকর্তা নুর আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে। তবে এখনো কোনো আসামির নাম সুনির্দিষ্ট করা হয়নি।

গত ২০ আগস্ট সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেদিন সংযোগ নিতে গিয়ে কর্তৃপক্ষ দেখতে  পান তার চুরি হয়ে গেছে। ফলে জেনারেটর চালিয়েই উদ্বোধনী অনুষ্ঠান শেষ করতে হয়। সন্ধ্যায় সেতু দেখতে আসা দর্শনার্থীরাও সমস্যায় পড়েন—বাতি না জ্বলায় এলাকায় যানজট সৃষ্টি হয়। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, “বিদ্যুৎ সংযোগের তার যারা নিয়ে গেছে, তারা সাধারণ চোর নয়।”

মতামত দিন