অপরাধ
ছবি: সংগৃহীত

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন পাঁচ দিনের রিমান্ড শেষে হাজতখানায়।

নিজেস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে শনিবার (২৩ আগস্ট) দুপুরে আদালতে তোলা হয়েছে। পরে তাকে আদালতের হাজতখানায় পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছেন। বিকেল সাড়ে তিনটার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে 

এই আবেদনের শুনানি হবে বলে নিশ্চিত করেছেন আদালতের হাজতখানার ইনচার্জ এসআই শেখ কামাল।

গত ১৭ আগস্ট গুলশান থেকে নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে মারা যান মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় বাবুর বাবা জয়নাল আবেদীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেখানে নাসির উদ্দিনকে ২২তম এবং তার ছেলে  তৌহিদ আফ্রিদিকে ১১তম আসামি করা হয়েছে।

মতামত দিন