কক্সবাজারে পেটের মধ্যে ইয়াবা পাচারের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক।
কক্সবাজারে যৌথবাহিনী এক অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় একজন যুবককে আটক করেছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে আটক করা হয় মুহাম্মদ আব্দুল্লাহ নামের রোহিঙ্গা যুবককে।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা সূত্রে পাচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ৪৭টি প্যাকেটে মোড়ানো প্রায় ২,৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবক স্বীকার করেছে, সে একটি পাচার চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে একই ধরনের কৌশলে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করছে। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন