অপরাধ
ছবি: সংগৃহীত

দেশব্যাপী বিশেষ অভিযানে ১ হাজার ৮৮০ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক: 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শুক্রবার (২২ আগস্ট) সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ২৯৫ জনকে আটক করা হয়েছে, আর ৫৮৫ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়েছে।

অভিযানে একটি একনলা বন্দুক, ৬টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ, ৩টি চাপাতি, ৩টি পুরাতন পাইপগান, ৬টি ছুরি, ২টি বার্মিজ চাকু, একটি কিরিচ ও একটি রামদা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন