জামালপুরে আওয়ামী লীগ কর্মীর ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার।
জামালপুরের ইসলামপুর উপজেলায় শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ কর্মীর ভাড়া বাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজারে একটি ভাড়া বাড়ির তালাবদ্ধ ঘর থেকে মরদেহ পাওয়া যায়।
নিহত অটল পাহালোয়ান (৩৫) স্থানীয় বলিয়াদহ গ্রামের মৃত সোনা পাহালোয়ানের ছেলে। তিনি মূলত বগুড়া জেলায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অটলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।
ইসলামপুর থানার ওসি আ.স.ম আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত দিন