অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ায় ডাকাতির ঘটনায় বৃদ্ধা রাজিয়া বেগম নিহত।

নিজেস্ব প্রতিবেদক: 

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে ডাকাতির ঘটনায় রাজিয়া বেগম (৭৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত তাঁর বাড়িতে প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকা ও ৫  ভরি স্বর্ণালংকার লুট করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, ঢাকায় কর্মরত ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়ি থেকে ৮ বছরের নাতি নিয়ে একাই বসবাস করছিলেন রাজিয়া বেগম। দুর্বৃত্তরা বাড়িভাড়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ঢুকে রাজিয়া ও নাতিকে বাঁধে  এবং আসবাবপত্র ভাঙচুর করে। রাজিয়া চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

গাবতলী মডেল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন