অপরাধ
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাওসার বিরুদ্ধে দুদকে মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস) ও কসবা উপজেলা সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়ার (জীবন)-এর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, তার বৈধ আয়ের তুলনায় প্রায় ২ কোটি ৩১ লাখ টাকার বেশি সম্পদ অর্জন হয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, রাশেদুল কাওসার স্থাবর সম্পদ ২ কোটি ৬১ লাখ এবং অস্থাবর সম্পদ ৫২ লাখ টাকার বেশি। বৈধ আয়ের উৎসের হিসাব মাত্র ৮৩ লাখ টাকা। এর ফলে প্রায় ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

মামলার পাশাপাশি তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ও সম্পদ যাচাইয়ের জন্য নোটিশ জারি করা হয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন