অপরাধ
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লায় মানবপাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাজেদুল ইসলাম (৫২) নামে এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্প বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে নোয়াপাড়া এলাকায় গোপন অভিযানে তাকে আটক করা হয়। সাজেদুল ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পাসপোর্ট দালালি ও মানবপাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়।

পরে সেনাবাহিনী তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সাজেদুলের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

মতামত দিন