অপরাধ
ছবি: সংগৃহীত

দুদক অনুসন্ধানে এনবিআর কর্মকর্তাসহ বড় অভিযোগে ৫০’র বেশি নাম জড়িত।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান, এই প্রেক্ষাপটে একে এম বদিউল আলম ও লুৎফুল আজিমসহ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ জারি করা হয়েছে।

মহাপরিচালক আরও জানান, ঋণের নামে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের সাইফুল আলম, রন হক সিকদারসহ মোট ২৬ জনের নাম জড়িয়েছে। এছাড়া, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৭ জনের বিরুদ্ধে ভুয়া একাউন্ট খোলার মাধ্যমে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এনবিআরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঋণ সংক্রান্ত ফাঁকি ও করফাঁকির সুযোগ নিয়ে অসঙ্গত সম্পদ অর্জনের বিষয়ে। সংস্থাটি দুই মাস ধরে অনুসন্ধান চালিয়ে প্রমাণ সংগ্রহ করেছে এবং তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেওয়া হয়েছে।

মতামত দিন