অপরাধ
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শ্বশুরবাড়ি বিক্রি করে পালালেন জামাই।

নিজেস্ব প্রতিবেদক:

সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বামনজল দোলাপাড়ায় এক শ্বশুরবাড়ি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে  উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ, জাফর (৬৫) নামে এক কুলির জমি কিনেছিলেন, যা পরে জামাই নাজমুল নিজের নামে দলিল করে বিক্রি করেছেন।

জাফরের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, “ছোট মেয়ের বিয়ের সময় আমরা জমির একটি অংশ বিক্রি করি। দলিলে শ্বশুরের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছিলাম, কিন্তু জামাই নিজের নামে লিখে বিক্রি করে দিয়েছে। এখন আমরা কোথায় যাব?”

জাফরের পরিবার জানিয়েছে, জামাই নাজমুল ও মেয়ে এসমোতারার সহায়তায় দলিল হওয়ার কথা ছিল। কিন্তু নিজের স্বার্থে নাজমুল জমি নিজের নামে লিখে দিয়ে বিক্রি করেছেন, যা পরবর্তীতে এলাকার স্থানীয় বৈঠকেও সমস্যার সৃষ্টি করেছে।

নাজমুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি পরিবারের দেখাশোনা করেছি এবং নিজের ভবিষ্যতের জন্য জমি বিক্রি করেছি। আমি নতুন জমি কিনেছি।”

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তে যদি প্রতারণার প্রমাণ পাওয়া যায়, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন