অপরাধ
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে টোলপ্লাজায় নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনা, ভিডিও ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালনকারী এক নিরাপত্তাকর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর দুই যুবকসহ সাতজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাকারী ভুক্তভোগী সোমবার (১৮ আগস্ট) রাত ৮টায় মামলা করেছেন। এতে শহরের উত্তর ইসলামপুর এলাকার মিনহাজ উদ্দিন (২৮) ও পাপ্পু (২৬) সহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার সকাল ১১টার দিকে দুই যুবক মোটরসাইকেল নিয়ে আগে যেতে চাইলে টোল দিতে বলা হয়। ক্ষিপ্ত হয়ে তারা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই যুবকসহ আরও কয়েকজন টোলপ্লাজায় এসে নিরাপত্তাকর্মীকে লাঠি দিয়ে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা দেখা দেয়। নেটিজেনরা অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি করেছেন।

মতামত দিন