টাঙ্গাইলে র্যাবের অভিযান: ৪৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু মহাসড়কে র্যাব ১৪ বুধবার (১৮ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের সঙ্গে ট্রাকে রাখা ৪৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আমিনুল, বাবু ও মোজাহিদ। র্যাব ১৪ (সিপিসি-৩) অধিনায়ক মেজর কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে মাদক নিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী কালিহাতি যমুনা সেতু মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এই ঘটনায় র্যাব টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।

মতামত দিন