অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকায় ট্রাফিক আইন ভাঙায় ব্যাপক অভিযান, একদিনেই ২২৬৪ মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সোমবার (১৮ আগস্ট) দিনভর বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানায়, এ অভিযানে একদিনেই ২ হাজার ২৬৪টি মামলা করা হয়েছে।

একই সঙ্গে ৩৯০টি  যানবাহন ডাম্পিং এবং ১১৮টি গাড়ি রেকার করে সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তাদের ভাষ্য, নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজধানীতে আইন মানার প্রবণতা বাড়ানো ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এদিকে একই দিনে র‌্যাব জানায়, গত বছরের গণঅভ্যুত্থানের সময় থানা ও স্টেশন থেকে লুট হওয়া দেড় হাজারের মতো অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে  র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

র‌্যাবের দাবি, ওই অস্ত্রগুলোর বেশ কয়েকটি ইতোমধ্যেই হাতবদল হয়েছে এবং অপরাধীদের কাছে চলে গেছে। ফলে উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, নির্বাচন ঘনিয়ে আসায় এই অস্ত্রগুলো ব্যবহার করে নাশকতা ঘটানোর চেষ্টা হতে পারে।

র‌্যাব-২-এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ জানান, অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। কাজটি কঠিন হলেও সফলতার ব্যাপারে তিনি আশাবাদী। একই সঙ্গে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অপরাধ  চক্র নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ওয়াদুদ বলেন, ক্যাম্পের পরিচিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে বারবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে।

মতামত দিন