মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী ‘অগ্নি বিল্লাল’ গ্রেপ্তার।
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ানো ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল (২৯) শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর রাতে সাভারের শামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বিল্লাল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করছিল। স্থানীয়দের কাছে সে ‘ভাগনে বিল্লাল’ নামেও পরিচিত।
সিটিটিসির কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানা এবং আরও ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন