অপরাধ
ছবি: সংগৃহীত

সরকারি কাজে বাধা মামলায় কৃষকদল নেতা বাবুল কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি কাজে বাধা ও অনুমতি ছাড়া সমাবেশের মামলায় জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

পরে জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার নথি অনুসারে, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফর থেকে ফেরার সময় তার সমর্থনে রাজধানীর পল্টনে দলীয় নেতাকর্মীরা সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেন। এসময় ভাঙচুরেরও চেষ্টা হয়। ওইদিনই পল্টন থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৯ সালের জুলাই মাসে অভিযোগপত্র জমা দেন এসআই আতাউর রহমান। দীর্ঘ শুনানি শেষে গত বছর ২৩ নভেম্বর আদালত রায় ঘোষণা করে।

রায়ে শহিদুল ইসলাম বাবুলকে দুই ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা (অপরিশোধে সাত দিন কারাদণ্ড), আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড  ও দুই হাজার টাকা জরিমানা (অপরিশোধে আরও সাত দিন কারাদণ্ড) দেওয়া হয়।

মতামত দিন