ফেসবুক ‘হা হা রিঅ্যাক্ট’কে কেন্দ্র করে শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ কর্মীর।
লক্ষ্মীপুরের বাঙলা কলেজের এক শিক্ষার্থীকে ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ার কারণে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম (২৫) স্থানীয় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বিবাদী শাহরিয়ার হোসাইন সান (২৫), যিনি ঢাকার দারুস সালাম আনসার ক্যাম্পে অবস্থান করেন, ফেসবুক মেসেঞ্জারে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, ১৫ আগস্ট বিবাদী প্রথমবার ফেসবুক লাইভে গিয়ে ক্ষমা চাইতে চাপ প্রয়োগ করেন। শাহরিয়ার মুসতাকিম তা অস্বীকার করলে ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী আরও জানান, ১৭ আগস্ট ভোরে বিবাদী আবারও মেসেঞ্জারে তাকে হত্যার হুমকি প্রদান করেন। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শাহরিয়ার মুসতাকিম জানান, বিবাদী আগে ছাত্রলীগের সক্রীয় কর্মী ছিলেন এবং শুধুমাত্র একটি ফেসবুক রিয়্যাক্টকে কেন্দ্র করে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মতামত দিন