অপরাধ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অপু ২ দিনের রিমান্ডে।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২:৩০ মিনিটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করলে বিচারক ওয়াজিদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানা সূত্রে জানা যায়, রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ  শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করে। পরে সদর থানা পুলিশ তাকে ঝিনাইদহে নিয়ে আসে। রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করার পর আদালত তাকে দুই দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্টে ওই মামলায় শফিকুল ইসলাম অপুর ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। এবার আদালত দুদিনের  রিমান্ড মঞ্জুর করেছেন। এই সময় থানা হেফাজতে রাখা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মতামত দিন