যাত্রাবাড়ীর আসাদ হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদক:
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই হত্যা মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। মামলার তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে মাই টিভির কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি (১১ নম্বর আসামি) এবং তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী (২২ নম্বর আসামি) আছেন। এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছিলেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।

মতামত দিন