অপরাধ
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নাসির উদ্দীন একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক রবিউল আলম জানান, রায়পুরা থানায় দায়েরকৃত মামলার ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে একটি দল চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের আসবাবপত্র, টেলিভিশনসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং দেয়ালে হুমকিস্বরূপ লাল রঙে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লেখা হয়।

ঘটনার পর সাধারণ সম্পাদক দানেস মিয়া রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, মামলার প্রেক্ষিতে র‌্যাব নাসির উদ্দীনকে আটক করেছে এবং মামলার তদন্ত এখনও চলমান।

মতামত দিন