অপরাধ
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যার মামলার আসামি করা হয়নি: ডিএমপি।

নিজেস্ব প্রতিবেদক:

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে একজন রিকশাচালক মো. আজিজুর রহমান (২৭)কে আটক করা হয়। কিন্তু তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই, এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার ধানমন্ডি ৩২ এলাকা থেকে আজিজুরকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানার একটি নিয়মিত মামলা সংক্রান্ত কার্যক্রমের জন্য শনিবার আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে তার মামলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এটি একটি সাধারণ মামলা, হত্যার কোনো অভিযোগ নেই।

ডিএমপি সংশ্লিষ্টদের সতর্ক করেছেন, ভুল তথ্য প্রচার করা থেকে বিরত থাকুন।

মতামত দিন