ধানমন্ডি ৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি ও বাংলামোটরে শুক্রবার রাতের দিকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ারে রাত ১০টার দিকে এবং বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে রাত পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
ধানমন্ডির ঘটনাস্থলে কলাবাগান থানা পুলিশ পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশ আলামত হিসেবে সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিশ নিশ্চিত করেছেন, তদন্ত চলমান।
এছাড়া, রাতের অন্য ঘটনায় বাংলামোটরের রূপান্তর সেন্টারের সামনের সড়কে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক অরুক তালুকদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
দুই বিস্ফোরণের পরই পুলিশ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

মতামত দিন