সুনামগঞ্জ সীমান্তে ১৭ লক্ষ টাকার ভারতীয় ৭০টি স্মার্টফোন জব্দ।
নিজেস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় উৎপত্তির ৭০টি স্মার্টফোন উদ্ধার করেছে ২৮ বিজিবি ব্যাটালিয়ন। শুক্রবার রাতের দিকে মধ্যনগরের বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি এলাকায় সড়কের কাছাকাছি, মালিকবিহীন অবস্থায় ফোনগুলো পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ফোনগুলোর বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ফোনগুলো দেশের ভিতরে কী উদ্দেশ্যে আনা হয়েছিল—বিক্রি নাকি অন্য কোনো কাজে—এটি খতিয়ে দেখা হচ্ছে।
এখন জব্দকৃত সব মোবাইল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়াধীন।
মতামত দিন