খুলনায় কৃষি ব্যাংকের ভল্টে ডাকাতি, ১৬ লাখ টাকা লুট।
নিজেস্ব প্রতিবেদক:
খুলনার রূপসা উপজেলায় অবস্থিত কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। পুলিশ ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে।
শনিবার জানা যায়, ঘটনা ঘটে শুক্রবার (১৫ আগস্ট) রাতের দিকে।
ব্যাংকের ম্যানেজারের বরাতে জানা যায়, এক নিরাপত্তাকর্মী প্রথমে লক্ষ্য করেন যে ভল্টের কলাপসিবল গেটের তালা কাটা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যাংক ম্যানেজার দাবি করেন, দুর্বৃত্তরা ভল্ট ভেঙে নগদ টাকা লুট করেছে।
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে এবং আটক তিনজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।
মতামত দিন