অপরাধ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান: বিপুল অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার,আটক ৩।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টরস ইংলিশ’ কোচিং সেন্টারে শনিবার ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ জব্দ করেছে। এই ঘটনায় কোচিং পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) এবং আরও দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানের সময় ভবনটি ঘিরে রেখেছিল ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দল। অভিযান শেষে সেখানে পাওয়া সামগ্রীর মধ্যে ছিল বিদেশি এয়ার গান, রিভলবার, দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির যন্ত্রাংশ, জিপিএস ডিভাইস, ওয়াকিটকি, ট্রাজারগান, ইয়ারগান শিশা, কম্পিউটার ও মনিটর, স্ক্যানার, সিমকার্ড, বাইনোকুলার, ব্যক্তিগত পরিচয়পত্র এবং ৩৫ বোতল মদ।

অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে এবং সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। তিনি অতীতে হলি আর্টিজান হত্যাকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়ে ছিলেন।

মতামত দিন