ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত ২৫ জন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিজয়নগরের হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষের সূত্রপাত দুই যুবকের মধ্যে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে। এর আগে ১৪ আগস্ট ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া এবং তার মেয়ে আকলিমা বেগমকে পাঠান বাড়ির কয়েকজন হঠাৎ হামলার শিকার করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়।
শনিবার সকালেই উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর পুলিশ ও স্থানীয়দের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় শান্তি ফিরেছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন