অপরাধ
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ছাত্রদলের সাবেক নেতা চাঁদাবাজি ও হত্যার হুমকিতে গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবীদ্বারে একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা ওবায়দুল ইসলাম ওরফে হৃদয় (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেবীদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী আমির হোসেন অভিযোগ করেন, ৫ আগস্ট থেকে ওবায়দুল প্রতিদিন ৫০০ টাকা চাঁদা দাবি করতেন। বাধ্য হয়ে কয়েক দিন টাকা দেন, কিন্তু পরবর্তীতে মাসিক ১৫ হাজার টাকা দাবির সঙ্গে হত্যার হুমকি ও তার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের হুমকি দেওয়া হয়। ভয়ে তার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, মুঠোফোন বার্তা ও বিকাশের লেনদেন যাচাই-বাছাইয়ের পর ওবায়দুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা রিজভিউল আহসান বলেন, চাঁদাবাজদের সঙ্গে আপস হবে না এবং যারা অভিযোগ দায়ের করবে, তাদের পাশে দাড়ানো হবে।

মতামত দিন