বরিশালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার।
নিজেস্ব প্রতিবেদক:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য রাসেল হালদারকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়ার গাজীর খেয়াঘাট সংলগ্ন তার বাসার পাশের বিল থেকে তাকে ধরা হয়।
গ্রেপ্তারের সময় রাসেলের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র এবং ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন