অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেটে পাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর লুটের ঘটনায় মো. আলমগীর আলম নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে বাড়ি থেকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, আলমগীর আলম পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউপির চেয়ারম্যান। তিনি বালু-পাথর অবৈধভাবে উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের করা মামলার একজন আসামি। এছাড়া একই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগেও তার নাম রয়েছে।

ওসি বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে সম্প্রতি সাদা পাথর লুটের  ঘটনায় তার সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন