অপরাধ
ছবি: সংগৃহীত

অপুর স্ত্রীর তথ্য নিয়ে নতুন মোড় গুলশানের চাঁদাবাজি ঘটনায়।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় নতুন ঘটনা সামনে এসেছে। মামলার অন্যতম আসামি জানে আলম অপু গ্রেফতার হওয়ার আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

ভিডিওতে অপু অভিযোগ করেন, চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জড়িত।

তবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) অপুর স্ত্রী আনিসা দাবি করেন, বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুকে তুলে নিয়ে তার বাসায় ভিডিও রেকর্ড করানো হয়েছিল। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের নামও তাকে জোরপূর্বক বলতে বাধ্য করা হয়েছিল বলে জানানো হয়েছে।

মামলায় গ্রেফতার হয়েছেন মোট ছয়জন, এর মধ্যে একজন শিশু। অপু গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে ছিল। বর্তমানে কারাগারে অবস্থান করছেন। চাঁদাবাজির ঘটনায় জানা গেছে, কয়েকদিন ধরে শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ১৭ জুলাই প্রথমবার ১০ লাখ টাকা নেওয়া হয়। ১৯ জুলাই আবার বাসায় প্রবেশ করে হুমকি ও চাপ দেওয়া হয়।

২৬ জুলাই বিকেলে আবারও বাসার সামনে গিয়ে বাকি ৪০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় অবিলম্বে পুলিশকে অবহিত করা হলে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। অপু পালিয়ে যান।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের স্বার্থেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। তিনি সতর্ক করে বলেন, উপদেষ্টাদের কোনো সম্ভাব্য জড়িততা খতিয়ে দেখা জরুরি।

মতামত দিন