অপরাধ
ছবি: সংগৃহীত

বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবককে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানী এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে এক যুবক নিহত হয়েছেন। আহত ব্যক্তি রাহাত হোসেন রাব্বি (৩১) নামে পরিচিত।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বি ও খোকন নামের অপর এক ব্যক্তি বিবাদে জড়িয়ে পড়েন। এই সময় খোকন ছুরি দিয়ে রাব্বিকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বি ও হামলাকারী একে অপরকে পূর্বপরিচিত ছিলেন এবং নিয়মিত একই সিসা বারে আসতেন। নিহত রাব্বি মহাখালীর হাজারীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রমাণ সংগ্রহে তৎপর। একই সঙ্গে হামলাকারী খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মতামত দিন