সাদা পাথর লুটপাটে জড়িতদের শনাক্তে দুদকের তদন্ত।
সিলেটের সাদা পাথর পর্যটন এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও স্থানীয়দের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ৫ সদস্যের একটি টিম এলাকার পরিদর্শন করেন।
দুদকের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত জানান, পাথর লুটে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট পাঠানো হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও খনিজ মন্ত্রণালয়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র জানায়, কয়েক শত কোটি টাকার প্রাকৃতিক সম্পদ লুটের ঘটনায় ইতোমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেন, রাজনৈতিক ও প্রভাবশালী মহল এই লুটপাটে অব্যাহতভাবে জড়িত।

মতামত দিন