গাজীপুরের শ্রীপুরে সন্তানদের সামনে প্রথম স্ত্রীকে হত্যা করে ছোট স্ত্রীকে নিয়ে পালালেন স্বামী।
গাজীপুরের শ্রীপুরে বুধবার (১৩ আগস্ট) সকালে কেওয়া পূর্বখন্ড গ্রামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আছমা, নেত্রকোনার পাঁচকাহনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার কন্যা, স্বামীর সঙ্গে কেওয়া গ্রামের আবুআলীর বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস ধরে আছমা দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামীর আরও তিনজন স্ত্রী রয়েছে। পারিবারিক কলহের জেরে রশিদ তার ছোট স্ত্রীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে আছমাকে হত্যা করে। হত্যার সময় দুই সন্তান পাশেই ছিলেন। পরে শিশু দুটিকে অটোরিকশা যোগে বাড়িতে ফেরত পাঠানো হয়।
নিহতের ছোট বোন সিফা অভিযোগ করেছেন, আছমাকে স্বামী নিয়মিত নির্যাতন করত। সম্প্রতি ছোট স্ত্রীকে বাসায় আনার চেষ্টা শুরু করলে রশিদ ও তার ছোট স্ত্রী মিলে হত্যাকাণ্ড সংঘটিত করে।
স্থানীয় ভাড়াটিয়ার বাড়ির মালিক জানান, ভাড়া বাসায় সাধারণত অনেক সময় যাওয়া হয় না। নিহত আছমাকে অচেতন অবস্থায় দেখে তারা পুলিশে খবর দেয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে, এবং স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন