অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেটের সাদাপাথর লুটের পর এবার পাথর লুট শুরু জাফলংয়ে।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরের পর এবার জাফলংয়ে পাথর লুটের ঘটনা দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে রাতের আঁধারে পাথরখেকোরা পাথর তুলে নিয়ে যাচ্ছে এবং দিনের বেলাতেও চেষ্টা চালাচ্ছে।

জিরো পয়েন্ট এলাকা থেকে ইতিমধ্যেই বড় বড় পাথর স্থানান্তরিত হয়েছে। এর ফলে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পরিবেশও ক্ষতির মুখে পড়েছে। পর্যটকরা এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রশাসন জানিয়েছে, পাথর লুট রোধ করতে টহল বাড়ানো হয়েছে। তবে সাদাপাথরের প্রধান পর্যটন কেন্দ্রটি প্রকাশ্য লুটপাটের কারণে প্রায় মরুভূমির মতো অবস্থায় পড়েছে।

উল্লেখ্য, সাদাপাথরের লুটপাটের ঘটনা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুদকের নয় সদস্যের প্রতিনিধি দল সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতামত দিন