অপরাধ
ছবি: সংগৃহীত

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

টঙ্গী মিলগেট এলাকায় অজ্ঞাতনামা এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বাসযাত্রীদের অভিযোগে মোবাইল ফোন ছিনতাই করার সময় জনতা তাকে ধাওয়া করে আটক করে পিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তিনি কালো প্যান্ট ও নীল শার্ট পরিহিত ছিলেন।

তবে সামাজিক মাধ্যমে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে, কেউ কেউ প্রশ্ন করছেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তি আসলেই ছিনতাইকারী ছিলেন কি না। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ তদন্ত করছে।

মতামত দিন