অপরাধ
ছবি: সংগৃহীত

মৌচাকে হাসপাতালের পার্কিং থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিং থেকে উদ্ধার  হওয়া দুই ব্যক্তির মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতরা একই এলাকার বাসিন্দা।

তাদের মধ্যে একজনের নাম জাকির, যিনি পেশায় গাড়িচালক, আর অন্যজন মিজান, যারা নোয়াখালীর চাটখিল থেকে এসেছেন।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম সোমবার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের মধ্যে দুজনের মরদেহ পাওয়া যায়। রোববার ভোরে সাদা রঙের ওই গাড়িটি পার্কিংয়ে রাখা হয়। পরে সকালে নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনকে দেখে প্রথমে ভাবেন তারা ঘুমিয়ে আছে। কিন্তু ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।

ডিসি মাসুদ আলম জানান, গাড়িটির মালিক গত রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে আসেন। এরপর মালিক চলে গেলে গাড়ির চালক ও তার সঙ্গী গাড়িতে অবস্থান করছিলেন। তদন্তকারী দল ইতোমধ্যে সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করেছে। ময়নাতদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। গাড়ির মালিকও আসছেন। তদন্তের শেষে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ তা স্পষ্ট হবে বলে জানান তিনি।

মতামত দিন